সিলেটে নববধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

সিলেট প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ০৪:৩২আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ০৪:৩৫

সৈয়দা তামান্না বেগম

সিলেট মহানগরীতে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সৈয়দা তামান্না বেগম (১৯)। সিলেট মহানগরের উত্তর কাজীটুলার একটি বাসার দোতলার তালাবদ্ধ ঘর থেকে সোমবার বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকে নিহতের স্বামী আল মামুন (২৮) পলাতক। কোতোয়ালি থানা পুলিশ তালা ভেঙে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে  পাঠিয়েছে।

নিহত সৈয়দা তামান্না বেগমের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ফুলদি গ্রামে। পলাতক স্বামী আল মামুনের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানায়। তবে তারা নগরীর উত্তর কাজীটুলা এলাকার ওই বাসাটিতে ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্লাহ তাহের। তিনি জানান, উত্তর কাজীটুলা এলাকার ৪/১ নং বাসার ২য় তলায় তামান্না বেগমের ঘরের দরজা তালাবদ্ধ দেখে বাড়িওয়ালা ও প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে তামান্না বেগমের লাশ উদ্ধার করে। তবে তার স্বামী আল মামুন পলাতক রয়েছেন। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, এ বছরের ৩০ সেপ্টেম্বর আল মামুনের সঙ্গে বিয়ে হয় তামান্নার। মাত্র ৫৩ দিন পার হয়েছে তাদের বিয়ের। ১৯ বছর বয়সেই তাকে বিয়ে দিয়ে দেন পরিবারের সদস্যরা। তামান্নার স্বামী মো. আল মামুনের জন্মস্থান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার হোগলারচরে। তবে তার ভোটার আইডি কার্ডে ঠিকানায় রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের বারুতখানা এলাকার নাম। তিনি বারুতখানা এলাকার  আবুল কাশেম সরদার ও আম্বিয়া বেগমের ছেলে। গত ৩০ সেপ্টেম্বর সিলেটের গোলাপগঞ্জের খান কমিউনিটি সেন্টারে তামান্নার সঙ্গে আল মামুনের বিয়ে হয়।। মামুন নগরীর জিন্দাবাজারস্থ আল-মারজান শপিং সেন্টারের ঐশি ফেব্রিক্সে কাজ করেন। বিয়ের আগের দিন অর্থাৎ ২৯ সেপ্টেম্বর আল মামুন কাজীটুলার এই বাসাটি ভাড়া নিয়েছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম