সিলেটে নববধূ হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ১

সিলেট প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ১৮:০৬আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৮:০৮

সৈয়দা তামান্না বেগম

সিলেট নগরীর কাজীটুলা এলাকায় নববধূ সৈয়দা তামান্না বেগমকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে নিহতের ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা (নং ৫৮) দায়ের করে।  মামলায় নিহতের স্বামী মো. আল মামুনসহ ৬ জনকে আসামি করা হয়েছে।

 মামলায় মামুন ছাড়াও অন্য আসামিরা হলেন- এমরান, পারভীন, মাহবুব সরকার, বিলকিস ও শাহনাজ। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এদিকে পুলিশ সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এজাহারভুক্ত আসামি এমরানকে (৩০) কোতোয়ালি থানাধীন সোবহানীঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এমরান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চরহোগলা (পাতিয়া চর উত্তর) গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশের একটি সূত্র জানায়, মামলার অন্যান্য এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করার জন্য এমরানকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে রিমান্ডের আবেদন করবেন তদন্ত কর্মকর্তা।

মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা। তিনি জানান, পুলিশ মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে। ইতোমধ্যে পুলিশ এজাহারভুক্ত আসামি এমরান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, সিলেট নগরীর উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দোতলার একটি কক্ষ থেকে সোমবার (২৩ নভ্ম্বের) বিকেলে দক্ষিণ সুরমা থানার ফুলদি এলাকার মেয়ে নববধূ সৈয়দা তামান্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগ থেকেই তামান্নার স্বামী আল মামুন পলাতক রয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম