চার খুনের মামলায় ভাইকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ২১:৩৪আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:৪৪

চার খুনের মামলায় ভাইকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল সাতক্ষীরার কলারোয়ায় মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলামসহ পরিবারের চার জনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার মামলায় ছোটভাই রায়হানুল ইসলামকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে সিআইডি। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার আমলি আদালত-১ এর বিচারক বিলাস কুমার মণ্ডলের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চার্জশিট দাখিল করেন।

সিআইডির পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ২৮ জন স্বাক্ষীর সাক্ষ্য ও আদালতে ১৬৪ ধারায় রায়হানুল ইসলামের জবানবন্দি পর্যালোচনা সাপেক্ষে তাকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

প্রসঙ্গত, ১৫ অক্টোবর ভোর রাতে সাতক্ষীরার কলারোয়ার খলশি গ্রামে মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলামসহ পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করা হয়। রাতে শাহিনুলের শাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডি পুলিশকে। হত্যার দিনই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নিহতের ছোটভাই রায়হানুলকে।

পরের দিন রায়হানুলকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রায়হানুলকে পুলিশের রিমান্ডে নেওয়া হয়। আদালতে জবানবন্দি নেওয়া হয় ১৬৪ ধারায়। জবানবন্দিতে রায়হানুল স্বীকার করে ভাই ও ভাবিকে স্পিডের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে চাপাতি দিয়ে তিনিই ভাই শাহিনুল ইসলামসহ পরিবারের চার সদস্যকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেন। পরিবারের বেঁচে যাওয়া একমাত্র পাঁচ মাসের শিশু মারিয়া সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় হেলাতলা ইউনিয়ন পরিষদের মেম্বার নাসিমা খাতুনের কাছে বেড়ে উঠছে।



/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম