নরসিংদীতে আরও ৫ জন করোনায় আক্রান্ত, মোট শনাক্ত ২৫৯৫

নরসিংদী প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ০২:২৩আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০২:২৪

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৫৯৫ জনে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২২ নভেম্বর ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়।  সোমবার রাতে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে একজন আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা প্রত্যেকেই সদর উপজেলার।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৪ হাজার ৪৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন সদর উপজেলায় ১ হাজার ৫১৪ জন, শিবপুরে ২৬৬ জন, পলাশে ৩০১ জন, মনোহরদীতে ১৮৪ জন, বেলাবতে ১৫২ জন ও রায়পুরায় ১৭৮ জন।

বর্তমানে কোভিড–১৯ রোগে আক্রান্ত ১৫ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ১৫২ জন হোম আইসোলেশনে আছেন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৬ জন মারা গেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের