অপহৃত জেলেদের আনতে মিয়ানমারে বিজিবি প্রতিনিধি দল

টেকনাফ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ১৪:৩৬আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৪:৩৮

বিজিবির ১১ সদস্যের প্রতিনিধি দলটি মিয়ানমারের মংডুর উদ্দেশে জলযানে করে রওনা হয় অপহৃত জেলেদের ফিরিয়ে আনতে মিয়ানমার গেছে কক্সবাজারের টেকনাফ-২ বিজিবির একটি প্রতিনিধি দল। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের জালিয়া পাড়ার টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাট থেকে ১১ সদস্যের প্রতিনিধি দলটি মিয়ানমারের মংডুর উদ্দেশে জলযানে করে রওনা হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে জেলেদের ফেরত চেয়ে বিজিবি মিয়ানমার কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়েছিল।

বিজিবি জানায়, সাগর থেকে মাছ শিকার অবস্থায় নয় জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিজিপি। তাদের ফিরিয়ে আনার ব্যাপারে বুধবার মিয়ানমারের মংডুতে বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক হবে। বৈঠকে যোগ দিতেই মংডু গেছেন বিজিবির প্রতিনিধিরা। ফিরে এসে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় জেলেরা জানান, গত ১০ নভেম্বর সকালে বঙ্গোপসাগরের মোহনায় টেকনাফের শাহপরীর দ্বীপের গুলাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকায় কালা মাঝির নেতৃত্বে নয় জেলে সাগরে মাছ শিকারে যান। পরে হঠাৎ মিয়ানমারের বিজিপি এসে সাগরের মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায়। রাতে খবরটি এলাকায় জানাজানি হয়।

সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নুরুল আমিন বলেন, ‘সাগরে মাছ শিকারের সময় ধরে নিয়ে যাওয়া নয় জন জেলেকে মিয়ানমার থেকে আনতে বিজিবির একটি গেছেন। ১৫ দিন পর বিজিবির চেষ্টায় তাদের আজ ফিরে আসার কথা রয়েছে। এ খবরে জেলেদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।’

লে. ফয়সল হাসান খান জানান, পতাকা বৈঠক শেষে জেলেদের নিয়ে ফিরে এসে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের