ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ১৫:৪১আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৫:৪১

ক্ষতিকারক রাসায়নিক উপাদান মিশিয়ে এই দুধ তৈরি করা হতো মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল দুধ তৈরি করায় ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জান্না গ্রামে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ২৭০ কেজি দুধ জব্দ করেন।

সাটুরিয়া ইউএনও অফিস সূত্রে জানা গেছে, ফুকুরহাটি ইউনিয়নের জান্না বাজারে আবদুর রাজ্জাক নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে ঢাকার বিভিন্ন মিষ্টির দোকান ও বাসাবাড়িতে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে জান্না এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রাজ্জাকের উদ্ধৃতি দিয়ে উপজেলা প্রশাসন সূত্র জানায়, ক্ষতিকারক রাসায়নিক উপাদান মিশিয়ে এই দুধ তৈরি করা হতো।

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুনুর রশিদ জানান, এসব রাসায়নিক উপাদান মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো কিডনি ও ফুসফুসের বেশি ক্ষতি করে থাকে। এতে শ্বাসকষ্ট ও ক্যানসারের মতো বিভিন্ন রোগ হতে পারে।

সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম জানান, ভেজাল দুধ উৎপাদনকারী রাজ্জাক দীর্ঘদিন ধরে সাটুরিয়ার জান্না বাজারে ভেজাল দুধের ব্যবসা করে আসছিল। তাকে নিরাপদ খাদ্য আইন ও ভেজাল খাদ্য উৎপাদনের কারণে তাকে এক বছরের জেল দেওয়া হয়।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম