কুষ্টিয়া সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ১৬:৫৭আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৬:৫৮

কুষ্টিয়া সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী অভিযান কুষ্টিয়া সীমান্ত এলাকায় গত দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ২টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক জানান, বুধবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে মরারপাড়া মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫৬ বোতল মদ উদ্ধার করে বিজিবি। যার মূল্য প্রায় ৫৬ হাজার টাকা।

একই দিন ওই উপজেলার জয়পুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোক্তার হোসেনের নেতৃত্বে বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান চালানো করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ এবং ৫৫ বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৬৩ হাজার টাকা।

এদিকে, গতকাল ২৪ নভেম্বর একই উপজেলার মহিষকুণ্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে হাতিশালা মাঠে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেনিসিডিল উদ্ধার করে বিজিবি, যার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

এ ছাড়াও গত ২৪ নভেম্বর একই দিন মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে মন্ডলপাড়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ এবং ৩৫ বোতল ফেনিসিডিল উদ্ধার করেন বিজিবি সদস্যরা। যার মূল্য প্রায় ৫৩ হাজার টাকা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের