ভিক্ষা করে জমানো অর্ধ লাখ টাকা মসজিদে দান

খুলনা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ১৮:২৪ আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৮:২৬

ভিক্ষা করে জমানো অর্ধ লাখ টাকা মসজিদে দান

নজির স্থাপন করলেন খুলনার ভিক্ষুক খালেক হাওলাদার। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ভিক্ষা করে জমিয়ে রাখা ২০ হাজার ৫শ' টাকা মসজিদের উন্নয়ন কাজের জন্য দান করেছেন। এই টাকা দিয়ে ৫০ বস্তা সিমেন্ট কেনার মাধ্যমে মসজিদের উন্নয়নের কথা বলা হয়েছে।

জানা যায়, ২১ নভেম্বর খলনার দক্ষিণ লবনচরা বায়তুল মা'মুর জামে মসজিদে উপস্থিত হয়ে মসজিদ কমিটির হাতে ভিক্ষা করে উপার্জিত এই টাকা তুলে দেন খালেক হাওলাদার। একজন ভিক্ষুক হয়ে তার তার জমানো সব টাকা মসজিদে দান করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিক্ষুক খালেক হাওলাদার এর আগেও সোনাডাঙ্গা আবাসিক এলাকা ছানিয়াতুল জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ২০ হাজার টাকা দান করেছিলেন।

ভিক্ষুক খালেক হাওলাদার জানান, তিনি এক সময় ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন। সে সময় তার স্ত্রী মারা যান। স্ত্রীকে হারিয়ে খালেক মানসিকভাবে ভেঙে পড়েন। শোকে অসুস্থ হয়ে স্বাভাবিক চলাচলের শক্তি হারিয়ে ফেলেন। সেই থেকে ক্রাচে ভর করে চলাচল করে বিভিন্ন এলাকায় ভিক্ষা করে চলছেন। ঘর-বাড়ি না থাকায় রাস্তার পাশে গায়ে পলিথিন পেঁচিয়ে ঘুমান।

মসজিদ কমিটির সভাপতি মো. শামীমুর রহমান শামীম বলেন, 'ভিক্ষুক খালেক তার ক্ষুদ্র দান দিয়ে সবার চোখ খুলে দিলো। এটি একটি অনন্য দৃষ্টান্ত।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কা
বাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কা
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, জানাজানির পর ২৭ প্যাকেট ফেরত
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, জানাজানির পর ২৭ প্যাকেট ফেরত
এখনও কোন অঞ্চলের মানুষ পাতার পোশাক পরে, জানেন কি?
এখনও কোন অঞ্চলের মানুষ পাতার পোশাক পরে, জানেন কি?
‘বাজারের যা অবস্থা আগে যেখানে বেশি কিনতাম, এখন কম কিনতে হয়’  
‘বাজারের যা অবস্থা আগে যেখানে বেশি কিনতাম, এখন কম কিনতে হয়’  
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস