প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৬, ০০:৫৮ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৭:৪৯

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে ‘কটূক্তির অভিযোগে’ আটক শিক্ষককে ছেড়ে দিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানিয়ে বলেন, গণমাধ্যমে তার আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। ইতোমধ্যে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেন মাহদী আমিন।

মাহদী আমিন উল্লেখ করেন, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে তাদের বিক্ষোভের পর পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং  শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন। 

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মনে করেন, মতের ভিন্নতা থাকতেই পারে; প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তার নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মত প্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি এই সম্মানই গণতন্ত্রের শক্তি। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে শক্তিশালী করবে।

/এমকে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পূরক পরীক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা
সম্পূরক পরীক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা
‘বাংলাদেশের জার্সি গায়ে খেলাটা সবসময়ই স্বপ্ন ছিল’
‘বাংলাদেশের জার্সি গায়ে খেলাটা সবসময়ই স্বপ্ন ছিল’
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, নেশন্স লিগে এক ম্যাচও জেতেনি তুরস্ক
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, নেশন্স লিগে এক ম্যাচও জেতেনি তুরস্ক
আজ একই থাকবে তাপমাত্রা, বৃষ্টির আভাস আছে?
আজ একই থাকবে তাপমাত্রা, বৃষ্টির আভাস আছে?
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর