অ্যাসাইনমেন্টের নামে ফি আদায়ে বন্ধের দাবি

বরিশাল প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ০০:৩১আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০০:৩৭

বরিশালে অ্যাসাইনমেন্টের নামে বাড়তি ফি আদায় বন্ধের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন।

বরিশালসহ সারাদেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে অ্যাসাইনমেন্ট এর নামে ফি আদায় বন্ধ করে করোনাকালীন সময়ে বিশেষ বরাদ্দ দিয়ে শিক্ষা সংকট মোকাবিলা করার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এজন্য বুধবার বেলা সাড়ে ১১টায় সদররোডে মানববন্ধন করেছে সংগঠনটি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দলের জেলা শাখার সভাপতি সাগর দাশ। বক্তব্য রাখেন মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক বিরেন সিকদার ও জেলা শাখার সংগঠক লামিয়া সায়মন ঝুমাসহ অন্যরা।

বক্তারা মানববন্ধনে দাবি করেন অ্যাসাইনমেন্ট ও বিভিন্ন ফির নামে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আদায় করছে। টাকা পরিশোধ করা না হলে অ্যাসাইনমেন্ট নেওয়া হবে না বলে হুমকি দিচ্ছেন শিক্ষকরা।

মানববন্ধনে অসহায় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়াসহ ফি আদায় বন্ধ এবং সরকারকে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়। পরে নগরীতে বের হওয়া বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি।

মানববন্ধনে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম