তেলের লরিতে কাঠ পাচার

রাঙামাটি প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ১৬:৪৭আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৬:৫০

তেলের লরিতে কাঠ পাচার

রাঙামাটিতে অভিনব পদ্ধতিতে তেলের লরিতে করে কাঠ পাচারের সময় কাঠসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর বেলায় পাচারকালে এসব কাঠ আটক করা হয়। এসময় গাড়ির চালক আব্দুর শুক্কুরকে আটক করা হয়েছে। পরে বনবিভাগের কাছে গাড়ি, কাঠ ও চালককে হস্তান্তর করে যৌথ বাহিনী।

বন বিভাগ জানায়, বৃহস্পতিবার ভোরে তেলের গাড়িতে করে গোদা ও চাপালিশ কাঠ পাচারকালে মানিকছড়ি চেকপোস্টে যৌথবাহিনী গাড়ি চেক করে ৩০০ ঘনফুট কাঠ উদ্ধার করে। এসব কাঠের বাজার মূল্য চার লাখ টাকা। আটক চালকের সঙ্গে কথা বলে যারা এসব কাঠ পাচার করছে, তাদের নাম জানা গেছে। শিগগিরই তাদের বিরুদ্ধেও মামলা দেওয়া হবে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুর জামান শাহ বলেন, 'আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। আটক ব্যক্তির কাছ থেকে আরও কয়েক জনের নাম জানা সম্ভব হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাদের নাম আপতত জানানো সম্ভব হচ্ছে না। এর সঙ্গে যারাই জড়িত, তাদেরও আসামি করা হবে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের