সখীপুরে প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ০০:০৮আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০০:১১

সখীপুরে প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর সখীপুরে মডার্ন ডক্টরস হসপিটালে অস্ত্রোপচারে সন্তান প্রসবের সময় রুনা লায়লা (৩৫) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত রুনা লায়লা উপজেলার গান্ধিনাপাড়া গ্রামের লিটনের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সখীপুরের মডার্ন ডক্টরস হসপিটালে রুনা লায়লাকে নিয়ে আসেন স্বজনরা। দুপুর দুইটার দিকে তার ব্যথা উঠলে অস্ত্রোপচারের জন্য ওটি প্রস্তুত করেন ডা. আনোয়ার হোসেন। অপারেশন চলাকালে রোগীর মৃত্যু হয়। পরে ভুল চিকিৎসায় মৃত্যুর খবরে স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাঙচুর চালায়।

এদিকে হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, ওসি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের চাচা মাজেদ পাশা বলেন, ‘এটি একটি হত্যা, অভিযুক্ত ডাক্তারের বিচার চাই। এভাবে যেন আর কোনও মানুষ মারা না যায়।’

মডার্ন ডক্টরস হসপিটালের মালিক ডা. আনোয়ার হোসেন বলেন, ‘রোগী ওটিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।’

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন বলেন, প্রসূতির মৃত্যু ও ভাঙচুরের তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ সময় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে মৃত প্রসূতিসহ নবজাতককে বাড়িতে নিয়ে যান স্বজনরা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম