ঢাকার যুবকের লাশ উদ্ধার, স্থানীয় শিক্ষিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না

ঝালকাঠি প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৫:৩৭আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৫:৪৮

ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে মো. আজিজুল হক মাসুদ (৩৮) নামে এক যুবকের রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার হাইজ্যাক মোড় এলাকার হাজী মঞ্জিলের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর থেকে ওই ভবনের বাসিন্দা একজন শিক্ষিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

পুলিশ জানায়, আজিজুল হক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলিফ্যান্ট রোডের বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদের পুত্র। তার বাসার হোল্ডিং নম্বর ২৭৩/১, ফ্লাট-২/ সি।

প্রত্যক্ষদর্শী হাজী মঞ্জিলের ভাড়াটিয়া মো. সজল সিকদার জানায়, সকাল অনুমানিক সাড়ে ৮টার দিকে হঠাৎ শব্দ পেয়ে রুম থেকে বাহিরে এসে দেখতে পান যে লিঁচু গাছের ডালসহ রক্তাক্ত অবস্থায় আজিজুল নিচে পড়ে রয়েছে। এসময় ওই ভবনের অন্যরাও বেরিয়ে এসে এই ঘটনা দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের সঙ্গে থাকা ন্যাশনাল আইডি কার্ড দেখে লাশের পরিচয় নিশ্চিত করেন পুলিশ।

মো. সজল সিকদার আরও জানায়, আজিজুল ওই ভবনের ছাদ থেকে পড়েছে বা তাকে ফেলে দেওয়া হতে পারে। ঘটনার পর থেকে ভবনে থাকা এক স্কুল শিক্ষিকা পলাতক রয়েছে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। আজিজুলের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি