গৌরীপুর বাজারে আগুনে পুড়লো ২৩ দোকান

কুমিল্লা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৫:৫৯ আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৬:৩০

গৌরীপুর বাজারে আগুনে পুড়লো ২৩ দোকান

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে অগ্নিকাণ্ডে ২৩টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বাজারের হোটেলপট্টি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ৮টি হোটেল, ৪টি পাইকারি চালের দোকান, তিনটি ফার্মেসি, দুটি মুদির দোকান, দুটি হোমিও ওষুধের দোকান, একটি করে কনফেকশনারি, সার্জিক্যাল, চশমা ও ইলেকট্রনিকসের দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. ফয়েজ আহমেদ জানান, তারা অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেন।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান। তিনি জানান, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। দাউদকান্দির মধ্যে গৌরীপুর বাজার একটি উন্নত এলাকা। ২৩টি দোকানের আসবাবপত্র, বিক্রিত পণ্যসহ যে ক্ষতি হয়েছে তার তালিকা করে আমরা জেলা প্রশাসকের কাছে পাঠাবো। জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান দিয়ে সহযোগিতার চেষ্টা করবো।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ার হারিয়ে যাওয়া এক শিল্প-ইতিহাস, যার পরিচালন পর্ষদে ছিলেন রবীন্দ্রনাথও
কুষ্টিয়ার হারিয়ে যাওয়া এক শিল্প-ইতিহাস, যার পরিচালন পর্ষদে ছিলেন রবীন্দ্রনাথও
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাদামি মশলায় মুরগির কোফতা কোরমা দিয়ে জমিয়ে দিন দুপুরের পাত
বাদামি মশলায় মুরগির কোফতা কোরমা দিয়ে জমিয়ে দিন দুপুরের পাত
ইতালির সীমান্তে কড়াকড়ি, বাংলাদেশিদের জন্য কী বার্তা?
ইতালির সীমান্তে কড়াকড়ি, বাংলাদেশিদের জন্য কী বার্তা?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন