৫৭ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৭:১৯আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৭:২১

৫৭ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে এক ইয়াবা কারবারির বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৫৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় ইয়াবা ব্যবসায়ীর দুই সহযোগীকে আটক করা হয়েছে। আটকরা হলো- টেকনাফ পৌরসভার ইসলাবাদের মৃত মোহাম্মদ শরীফের ছেলে মোহাম্মদ নাছির (৩৬) ও পুরান পল্লানপাড়ার নুরুল ইসলামের ছেলে নুরুল আলম (৩৯)।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ জোনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল। এসময় উপস্থিত ছিলেন পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানান, ‘দীর্ঘ দিন ধরে ফয়েজ আহমদ নামে টেকনাফের এক শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে অনুসন্ধান চালাই আমরা। খবর আসে, মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান এনে তার বড়িতে মজুদ রেখেছে। এই খবরে শুক্রবার ভোরে টেকনাফের ইসলামাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়।'

তিনি আরও বলেন, 'ধৃতদের স্বীকারোক্তি মতে ইয়াবা ব্যবসায়ী ফয়েজ আহমদের বাড়িতে ফের অভিযান চালানো হয়। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৫৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একটি মোটরবাইক উদ্ধার করা হয়। তবে এসময় স্ত্রীসহ ফয়েজ পালিয়ে যায়। ধৃত দুজনই তার সহযোগী।' এই ঘটনায় ফয়েজ ও তার স্ত্রী তসলিমা আক্তারকে পলাতক আসামি করে ইয়াবাসহ ধৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হবে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম