ছয় জনকে সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হলো কবি সম্মেলন

বগুড়া প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১৭:৫২আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৮:০১

ছয় জনকে সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হলো কবি সম্মেলন

বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয় জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে বগুড়া লেখক চক্র। বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান পর্বে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি বজলুল করিম বাহার। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফরিদ আহমদ দুলাল, কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা শিশু সাহিত্যিক অ্যাডভোকেট পলাশ খন্দকার এবং সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলোক পাল এবং সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।

এবছর সম্মাননাপ্রাপ্ত ছয় জন বিশিষ্ট ব্যক্তি হলেন- কবিতায় শামীম রেজা, কথাসাহিত্যে আকমল হোসেন নিপু, প্রবন্ধে মোহাম্মদ নূরুল হক, গবেষণায় শামীম রফিক, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘লিরিক’ সম্পাদক এজাজ ইউসুফী এবং সাংবাদিকতায় জে এম রউফ।

সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের উত্তরীয়, কবি ব্যাগ, সনদপত্র এবং ক্রেস্ট দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।

কথাসাহিত্যে আকমল হোসেন নিপু’র অনুপস্থিতিতে তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন কবি মুজাহিদ আহমেদ।

এর আগে ‘শতবর্ষে বঙ্গবন্ধু, সাহিত্যে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মামুন রশীদের লেখা মূল প্রবন্ধ সেমিনারে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সাজাহান সাকিদার এবং সঞ্চালনা করেন কবি কামরুল বাহার আরিফ। আলোচনায় অংশগ্রহণ করেন গাজী লতিফ, তপন বাগচী, মনি হায়দার এবং রাহেল রাজিব।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম