নির্বাচনি দায়িত্ব পালনকালে থানার উপ-পরিদর্শকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৫, ২৩:৩৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ২৩:৪১

Sirajganj--আসন্ন পৌরসভা নির্বাচনে সহকর্মীদের নিরাপত্তার দায়িত্ব বণ্টন কালে সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) জেলহাজ হোসেন (৩৮)  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেওয়ান কউশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
দেওয়ান কউশিক আহম্মেদ জানান, মঙ্গলবার বিকেলে সহকর্মীদের নির্বাচনি দায়িত্ব বন্টন করছিলেন উপপরিদর্শক জেলহক। এ সময় আকস্মিক বুকে ব্যথা অনুভব করলে তাকে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জেলহাজ হোসেন পাবনা জেলার সাথিয়া উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।
/আরএ/এআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম