গফরগাঁও পৌর নির্বাচনে আ. লীগের মেয়র প্রার্থী সুমন

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২০, ০০:২৮আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০০:৩৫

গফরগাঁও পৌর নির্বাচনে আ. লীগের মেয়র প্রার্থী ইকবাল হোসেন সুমন।

ইকবাল হোসেন সুমনকে গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এসএম ইকবাল হোসেন সুমনকে গফরগাঁও পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ -১০ আসন গফরগাঁওয়ের এমপি ও উপজেলা আওয়ামী  লীগের আহবায়ক ফাহমি গোলন্দাজ বাবেল। তিনি জানান, গফরগাঁও পৌর এবং উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এককভাবে মেয়র নির্বাচনে এস এম ইকবাল হোসেন সুমনকে মনোনয়ন দিয়ে কেন্দ্রে নাম পাঠিয়েছিল। আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচন মনোনয়ন বোর্ড তাকে মনোনীত করে ঘোষণা দিয়েছে।

দ্বিতীয়বারের মতো এস এম ইকবাল হোসেন সুমনকে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী  হিসেবে মনোনয়ন দেওয়ায় গফরগাঁও উপজেলা এবং পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আনন্দিত বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন  বাদল। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ জানান তিনি।

আগামী ২৮ ডিসেম্বর প্রথম দফার পৌর নির্বাচনে ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম