নারায়ণগঞ্জে শিশু সোয়াইব হত্যায় ৩ জনের ফাঁসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১৬:৪৭আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৭:৫৩

শিশু সোয়াইব
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশু সোয়াইব হোসেন হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ ও এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের দীর্ঘ সাত বছর পর সোমবার (৩০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত চার আসামি এসময় আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে রয়েছেন জসিম উদ্দিন, রাজু মিয়া ও ফজল হক। ১০ বছরের কারাদণ্ড পাওয়া আসামি হলেন নাছির উদ্দিন। আদালত এই মামলায় রিনা, মোশারফ হোসেন, আবদুর রহিম ও আবদুস সালাম নামের চার আসামিকে খালাস দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও এলাকায় শান্তিনগর দারুন নাজাত নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র সোয়াইব হোসেন নিখোঁজ হন। ঘটনার ছয় দিন পর ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে সোয়াইবের গলাকাটা ও শরীর ঝলসে দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সোয়াইবের বাবা নাজমুল হোসেন মাসুম ছেলেকে অপহরণের পর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে মোশারফ হোসেন, রাজু মিয়া, ফজল হক, জসিম উদ্দিন, সিরাসতালী, নাছির উদ্দিন, আলী আহাম্মদ ও রিনা বেগমসহ ১৩ জনকে আসামি করে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় পুলিশ আসামি মোশারফ হোসেন, রাজু মিয়া, নাছির উদ্দিন, ফজল মিয়া, সিরাসতালী ও আলী আহাম্মদসহ আরও কয়েকজনকে গ্রেফতার করে। পরে আসামিরা শিশু সোয়াইবকে অপহরণের পর হত্যার দায় স্বীকার করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনি রুপমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

আসামি জবানবন্দিতে আসামিরা আদালতকে জানায়, নারী ঘটিত বিরোধের কারণে শিশু সোয়াইব হোসেনকে অপহরণের পর প্রথমে গলা কেটে জবাই করে হত্যা করা হয়। পরে শরীরের বিভিন্ন অঙ্গ কেটে বিচ্ছিন্ন করে এসিড দিয়ে শিশুটির পুরো শরীর ঝলছে দেওয়া হয়।

এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহিম। তিনি জানান, আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও এক আসামিকে ১০ বছরের সাজা দিয়েছেন।

নিহত সোয়াইবের বাবা নাজমূল হোসেন রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া সব আসামির মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলাম। তবে আদালত তিন জনের মৃথ্যুদণ্ড দিয়েছেন। এ বিষয়ে উচ্চ আদালতে সব আসামির সাজা চেয়ে আপিল করবেন বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম