শিক্ষকের আইসিটি মামলায় রাবি সাংবাদিক বাপ্পীর জামিন

রাবি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ২৩:৪৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ০০:০৩

যুগান্তরের রাবি প্রতিনিধি বাপ্পী রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার (৩০ নভেম্বর ) বিকাল ৫টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।

বাপ্পীর মুক্তির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন রাবি প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সালমান শাকিল।

এর আগে, ২৬ নভেম্বর ঢাকাস্থ সাইবার ট্রাইব্যুনাল আদালত সাংবাদিক বাপ্পীর জামিন মঞ্জুর করেন। বাপ্পীর পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট শেখ আলি আহমেদ খোকন। জামিন আবেদন শুনানির পর আগামী ১৩ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আল শামস জগলুল।

প্রসঙ্গত, রাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে হলে সিট বাণিজ্যের অভিযোগ তুলে ২০১৫ সালে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সে সময় কাজী জাহিদ তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ১৬টি সংবাদপত্রের প্রতিনিধির নামে মামলা করেন। এই মামলায় গত ১৪ নভেম্বর বাপ্পীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা পুলিশ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম