সুন্দরবনকে দুস্যমুক্ত করতে তৎপরতা বাড়ানো হয়েছে: কোস্ট গার্ড মহাপরিচালক

সাতক্ষীরা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ২৩:২২আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২৩:২৮

সুন্দরবনকে দুস্যমুক্ত করতে তৎপরতা বাড়ানো হয়েছে: কোস্ট গার্ড মহাপরিচালক

মুজিব বর্ষ উপলক্ষে জেলেদের মধ্যে শীতবস্ত্র ও সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২ ডিসেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক এসব উপকরণ বিতরণ করেন।

এসময় তিনি বলেন, 'সুন্দরবনের সুরক্ষা ও দুস্যমুক্ত করতে কোস্ট গার্ডের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে জেলেদের জীবন-জীবিকা নিরাপদ করতে কোস্ট গার্ড সবসময় আন্তরিকভাবে কাজ করছে, আগামীতেও এই তৎপরতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন কমান্ডার ক্যাপ্টেন এম হাবিবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন ও কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী।

অনুষ্ঠানে উপকূলীয় এলাকার তিনশ দুস্থের মধ্যে কম্বল ও একশ জেলের মধ্যে রেডিও, টর্চলাইট, লাইফ জ্যাকেট, রেইন কোট ও সাবান বিতরণ করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
শহর ছাড়িয়ে কীভাবে গ্রামে গেলো ডেঙ্গু
এক বিদ্যালয়ের ১৩ স্কুলছাত্রীর বিয়ে, অভিভাবকদের ডাকলো প্রশাসন 
সুন্দরবনে প্লাস্টিকের স্রোত, যায় মাছের পেটেও: কীভাবে বাঁচবে প্রাণ
সর্বশেষ খবর
মেঘ দেখারও আছে একটি দিন!
মেঘ দেখারও আছে একটি দিন!
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, ফিফা যা জানালো  
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, ফিফা যা জানালো  
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার