এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: অভিযোগপত্র দাখিল বৃহস্পতিবার

সিলেট প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ২৩:২১আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২৩:৩১

ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার জন সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল করবে পুলিশ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিলের কথা রয়েছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্ল্যাহ তাহের।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল করবে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি তদন্ত ইন্দ্রনীল। পুলিশ ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পর পরই দ্রুত অভিযোগপত্র প্রস্তুত করেছে।

কয়জনকে অভিযোগপত্রে অভিযুক্ত করা হচ্ছে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

এরআগে, গত কয়েকদিন পূর্বে ডিএনএ টেস্টের রিপোর্ট পেয়েছে পুলিশ। রিপোর্টে চার জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। অন্যরা ধর্ষণে সহযোগিতা করেছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। প্রাপ্ত ডিএনএ রিপোর্টে জানা যায় সাইফুর রহমান, তারেকুল ইসলাম, মাহবুবুর রহমান রনি ও অর্জুন লস্কর ওই গৃহবধূকে ধর্ষণ করে।

পুলিশ জানায়, গ্রেফতার আট জন আসামিকে পর্যায়ক্রমে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় তারা। জবানবন্দিতে প্রধান আসামি সাইফুর, তারেক, শাহ মাহবুবুর ও অর্জুন লস্কর ধর্ষণের কথা স্বীকার করে। এছাড়া রবিউল ও মাহফুজুর ধর্ষণে সহায়তা করার কথা আদালতে স্বীকার করে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক গৃহবধূ ধর্ষণের শিকার হন। জোরপূর্বক তাকে ছাত্রাবাসের ভেতরে প্রাইভেটকারে নিয়ে যায় ছাত্রলীগের কর্মীরা। এ সময় তার স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মহানগর পুলিশের শাহপরাণ থানায় গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন।

আরও পড়ুন:
এমসি কলেজে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় ৪ জনের জড়িত থাকার প্রমাণ

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের