নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ী খুন, হত্যাকারী আটক

নোয়াখালী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ০১:১৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১০:২৯

নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে নামাজ পড়তে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের নাম কাশেম মাঝি (৬০)। তবে পালিয়ে যাওয়ার সময় শফিক মিজি (৬৫) নামে অভিযুক্ত হত্যাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।  

বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চর জব্বর ইউনিয়নের চর পানা উল্যা গ্রামের ইমান আলী বাজারের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইমান আলী বাজারে ব্যবসা করতেন কাশেম।

চর জব্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. তরিক উল্যা জানান, মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পথে পাশের ধান ক্ষেতে লুকিয়ে থাকা একই এলাকার শফিক মিজি অতর্কিতে এসে কাশেম মাঝিকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে ইমান আলী বাজারে থাকা লোকজন ছুটে আসে ও মিজিকে পালাতে দেখে। এসময় তারা কাশেম মাঝিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আর কয়েকজন মিজিকে ধাওয়া করে আটক করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ আবদুল আজিম জানান, কাশেম মাঝিকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা ঘাতক শফিক মিজিকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম