নরসিংদীতে আরও ১১ জন করোনায় আক্রান্ত

নরসিংদী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ০৪:৫৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০৪:৫৬

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৬৪৭ জনে। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৪ নভেম্বর ৮২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। মঙ্গলবার রাতে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সদর উপজেলার ৫ জন, বেলাবতে ৩ জন, পলাশে ২ জন ও শিবপুরে ১ জন রয়েচেন।। এ নিয়ে পুরো জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬৪৭ জনে।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৪ হাজার ৮৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।
করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৫৪৯ জন, শিবপুরে ২৬৮ জন, পলাশে ৩০৭ জন, মনোহরদীতে ১৮৭ জন, বেলাবতে ১৫৬ জন ও রায়পুরায় ১৮১ জন।

বর্তমানে আক্রান্ত ৮ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ১৪০ জন হোম আইসোলেশনে আছেন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৮ জন মারা গেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম