পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি বরিশালে পালিত

বরিশাল প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ০৫:৩২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০৫:৩৮

বরিশালে বেলুন উড়িয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তিকে স্মরণ।

পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে আওয়ামী লীগ। বুধবার সকাল সাড়ে ৯টায় নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা এবং ফেস্টুন উড়ানো হয়। এ সকল কার্যক্রমে উপস্থিত ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি কেএম জাহাঙ্গীর, সহ-সভাপতি আফজালুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুছসহ অন্য নেতা-কর্মীরা।

এসময় এই চুক্তির বিভিন্ন দিক এবং বর্তমান সময়ে এর ভূমিকা সম্পর্কে আলাচনা করেন বক্তারা। এ চুক্তি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তদানীন্তন হুইপ বর্তমানে বরিশালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

উল্লেখ্য, পার্বত্য শান্তিচুক্তির রূপকার আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল-১ আসনের সংসদ সদস্য। এ কারণে প্রতি বছর এই দিনে নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম