দেশে সংক্রমণ ও মৃত্যুর হার কম: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ১৭:১২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৭:২২

দেশে সংক্রমণ ও মৃত্যুর হার কম: স্বাস্থ্যমন্ত্রী করোনা সংক্রমণরোধে সরকার আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন ‘অন্য দেশের তুলনায় বাংলাদেশে করোনার সংক্রমণ, মৃত্যু ও আক্রান্তের হার কম, সুস্থতার হার বেশি। শতকরা ৮০ থেকে ৮২ ভাগ করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হচ্ছেন। এই সফলতার কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার নেতৃত্বেই স্বাস্থ্য বিভাগ সঠিকভাবে কাজ করছে বলে এটা সম্ভব হয়েছে।’

মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় কাঁচা-পাকা মালের আড়তের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘শীত মৌসুমে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। গত কয়েকদিনে করোনার সংক্রমণ, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে হলে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।’

পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. রমজান আলী, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম, খান রিয়েল অ্যাস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মামুন খান, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার সরকার, আড়ত পরিচালনা কমিটির সভাপতি আাব্দুল খালেক, সাধারণ সম্পাদক আহসান কাজী খেপু।

উল্লেখ্য, মানিকগঞ্জের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণের লক্ষ্যে এই আড়ত স্থাপন করা হয়েছে। আড়তে ৩০০ দোকান রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান