সেতুর ওপর থেকে নবজাতক উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ১৮:৫৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৮:৫৩

সুনামগঞ্জ সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের হামিদপুর চৌরাস্তায় পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হামিদপুর গ্রামের আব্দুল গফুরের স্ত্রী আছিয়া খাতুন ঘর থেকে বের হয়ে টয়লেটে যাওয়ার সময় তার বাড়ির সংলগ্ন চৌরাস্তা ব্রিজের ওপরে নবজাতক শিশুর কান্না শুনতে পান। তারপর তিনি সেখানে গিয়ে দেখতে পান একটি নবজাতক শিশু (ছেলে) পরিত্যক্ত অবস্থায় ব্রিজের ওপর পড়ে আছে। তিনি শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেন। খবর পেয়ে  মধ্যনগর থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
উপজেলা সমাজসেবা অফিসার মো. গিয়াস উদ্দিন বলেন, নবজাতক শিশুটিকে উদ্ধারের খবর পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছে। মানবিকতার কথা ভেবে বাচ্চাটিকে ওই গ্রামের আজাদ মিয়া ও রুমা খাতুন দম্পতির কাছে রাখা  হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম