নন্দীগ্রামে ভ্যানচাপায় চার বছরের শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ২০:১২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২০:১৫

নন্দীগ্রামে ভ্যানচাপায় চার বছরের শিশুর মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে খেলতে গিয়ে ধান বোঝাই অটোভ্যানের চাপায় জাহিদ হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলার বেলঘড়িয়া গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুতে শুধু তার পরিবারে নয়, পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

জাহিদ হোসেন নন্দীগ্রাম উপজেলার বেলঘড়িয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, জাহিদ বিকালে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ির পাশে রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় ধানবোঝাই ব্যাটারিচালিত একটি অটোভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়। চালক ভ্যান রেখে পালিয়ে যায়।

নন্দীগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুর রহমান দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভ্যানটি জব্দ করা হয়েছে। মামলা হলে চালককে গ্রেফতার করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম