১২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২০, ০১:০৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০১:০৬

১২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের শাহজিবাজারে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ১২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনাস্থলের দুটি লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় তৃতীয় লাইন দিয়ে ট্রেন চালু করা হয়েছে। রবিবার দুপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ৫টি বগি লাইনচ্যুত হয়। ফলে সারাদেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

বিকাল ৪টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া ও বি.বাড়িয়ার আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। তবে দুর্ঘটনার কারণে ঘটনাস্থলের ৩টি লাইন ব্যাপক ক্ষতি হওয়ায় উদ্ধাকারী ট্রেনটি ঘটনাস্থলে আসতে বিলম্ব হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে এবং রাত ১২ টার দিকে কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম