‘পুলিশ নিলো সুস্থ মানুষ, পরে শুনি স্বামী মারা গেছেন’

বরিশাল প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২০, ১৬:৩৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৭:৫১




‘পুলিশ নিলো সুস্থ মানুষ, পরে শুনি স্বামী মারা গেছেন’ পটুয়াখালীর দশমিনা থানা পুলিশের হেফাজতে অসুস্থ হওয়ার পর শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটন খাঁ নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। লিটন খাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় মাদ্রাসা সুপারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছিলো। কিন্তু পুলিশ পরে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠায়, সেখানেই তার মৃত্যু হয়।

পটুয়াখালী জেলার দশমিনা থানার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা লিটন খাঁ ঢাকায় সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। লিটন তিন সন্তানের জনক ছিলেন। সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লিটনের মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত লিটনের ভগ্নিপতি মোফিজুর রহমান জানান, শনিবার রাতে মাদ্রাসা সংলগ্ন পুকুরে কে বা কারা বিষ ঢেলে মাছ মেরে ফেলে। এ ঘটনায় মাদ্রাসা সুপার মাওলানা সিহাব উদ্দিন দশমিনা থানায় লিটনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে রবিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে লিটনকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায় পুলিশ। লিটনকে থানায় নেওয়ার খবর পেয়ে তিনিও সঙ্গে সঙ্গে থানায় যান। সেখানে গিয়ে দেখেন অসুস্থ অবস্থায় লিটনকে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার পর লিটন মারা যায়।

লিটনের স্ত্রী মাজেদা বেগম বলেন, ‘জমি নিয়ে আক্রাম খান সিনিয়র দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে লিটনের বিরোধ চলছিলো। এর জের ধরে মাদ্রাসা সুপারের প্রভাবের কারণে পুলিশ আমার স্বামীকে সুস্থ অবস্থায় ধরে নিয়ে যায়। পরে তিনি অসুস্থ বলে খবর পাঠানো হয়। পরে শুনতে পাই আমার স্বামী মারা গেছেন।’ এ বিষয়ে সঠিক তদন্তের দাবি করেন তিনি।

তবে লিটন বিষপান করে আত্মহত্যা করেছেন জানিয়ে দশমিনা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম মোল্লা বলেন, অভিযোগের ভিত্তিতে লিটনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। সে গ্রেফতার আসামি না হওয়ায় তার শরীর তল্লাশি করে থানায় প্রবেশ করানো হয়নি। বাথরুমে গিয়ে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছে লিটন বিষপান করেছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম