সাড়ে ৪ লাখ ইয়াবা ও ৯ লাখ কিয়েতসহ মিয়ানমারের ৩ নাগরিক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২০, ১৬:৫৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৬:৫৯

ইয়াবা ও কিয়েতসহ আটক মিয়ানমারের তিন নাগরিক সাগর দিয়ে ইয়াবার চালান পাচারকালে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে বঙ্গোপসাগর এলাকা থেকে ট্রলারসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের ট্রলারে তল্লাশি চালিয়ে চার লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারের সাড়ে ৯ লাখ কিয়েত উদ্ধার করা হয়।

রবিবার (৬ ডিসেম্বর) রাতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের ৫ নটিক্যাল মাইল দক্ষিণ এলাকায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইয়াবা, ট্রলার ও মিয়ানমারের মুদ্রাসহ তাদের আটক করা হয়।

সোমবার (৭ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড টেকনাফ স্টেশনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড সেন্টমার্টিন স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রেদোয়ান উল ইসলাম।

লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, ‘মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবার একটি বড় চালান পাচার হচ্ছে, এমন গোপন সংবাদে কোস্ট গার্ড টেকনাফ ও সেন্টমাটিন স্টেশনের যৌথ টিম বঙ্গোপসাগরের সেন্টোর্টিন এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর মিয়ানমার সীমান্ত থেকে একটি কাঠের নৌকা বাংলাদেশের দিকে আসতে দেখে গতিবিধি সন্দেহজনক হলে কোস্ট গার্ড কৌশলে তাদের ধাওয়া করে। পরে ট্রলারসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, ‘পরে কোস্ট গার্ড ট্রলারে তল্লাশিতে প্লাস্টিকের বস্তায় লুকানো চার লাখ ৫০ হাজার পিস ইয়াবা, মিয়ানমারের ৯ লাখ ৫১ হাজার কিয়েত পাওয়া যায়। আটক ব্যক্তিরা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবার চালান সাগরপথে এভাবে পাচার করে আসছিল তারা।’

আটক মিয়ানমারের নাগরিক, উদ্ধার ইয়াবা, কিয়েত ও কাঠের নৌকা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম