বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২০, ১৪:৪৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৪:৪৯

ঠাকুরগাঁওয়ের বেতনা সীমান্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নাজির উদ্দিন (২৮) ও রবিউল ইসলাম (২৬) নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোররাতে ঠাকুরগাঁওয় জেলার হরিপুর উপজেলার বেতনা সীমান্তে এ ঘটনা ঘটে।

পুলিশ ও বিজিবি জানায়, হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৭ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিল নাজির, রবিউল ও তাদের সঙ্গীরা। এসময় ভারতের ফুলবাড়ি সীমান্তের বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে আহত হয় তারা।

সঙ্গীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিজ বাড়িতে ফেরত আসে। পরিবারের সদস্যরা আহতদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুই জনই মারা যায়। সীমান্ত

নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী ছোট কলোনী গ্রামের আব্দুল মজিদের ছেলে রবিউল ইসলাম ও হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মৃত ভাকু মোহাম্মদ এর ছেলে নাজির উদ্দিন।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আওরঙ্গজেব বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের কথা স্বীকার করে বলেন এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় প্রতিবাদ করে বিএসএফ'র কাছে বার্তা পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম