ভাস্কর্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠাই বিএনপির আন্দোলনের ইস্যু: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২০, ১৬:৪২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৬:৪৬

ঠাকুরগাঁওয়ে নিজ বাসার সামনে সাংবাদিকদের ব্রিফ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভাস্কর্য নিয়ে আমি কোনও কথা বলবো না, কারণ ভাস্কর্য আমাদের কোনও ইস্যু না, আমি কথাই বলতে পারছি না সেটাই ইস্যু। গণতন্ত্রহীনতা বিএনপির আন্দোলনের ইস্যু। দেশে বাকস্বাধীনতাকে হরণ করছে সরকার দাবি করে তিনি বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করছে সরকার, প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছে, ফটো সাংবাদিকসহ অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে চাপে রাখা হচ্ছে যাতে করে তারা আওয়ামী সরকারের দুঃশাসনের কথা জনগণের সামনে তুলে ধরতে না পারেন।

বিএনপি মহাসচিব তাঁর ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়াস্থ বাসভবনের সামনে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র  মির্জা ফয়সাল আমিন, আসন্ন পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ভাস্কর্য ইস্যু নিয়ে চলমান গোলোযোগের জন্য বিএনপি দায়ী, আওয়ামী লীগের এমন অভিযোগের জবাবে বিএনপি মহাসচিব উল্লেখ করেন আওয়ামী লীগের ভূমিকা হচ্ছে 'ডাবল স্ট্যান্ডার্ড'। তিনি অভিযোগ করেন, বিগত নির্বাচনে মৌলবাদী দলগুলোর সঙ্গে আওয়ামী লীগ জোট গঠন করে এবং ফতোয়া দেওয়া যাবে এই মর্মে চুক্তিও করে। বিএনপি মৌলবাদে নয় গণতন্ত্রে বিশ্বাস করে। তিনি দেশে মৌলবাদের সাম্প্রতিক উত্থানের জন্য আওয়ামী লীগ সম্পূর্ণ দায়ী বলে উল্লেখ করেন।

বিএনপি মহাসচিব ৮টি সুগার মিল বন্ধের প্রতিবাদ করে বলেন, সরকার যে দুর্নীতি করছে, সেখান থেকেও যদি কিছুটা সাবসিডি দিতো তবে দেশের কারখানাগুলো বন্ধ থেকে রক্ষা পেতো ও কৃষক বাঁচতে পারতো। কারখানাগুলোকে আধুনিকীকরণ করে এগুলো বাঁচানো সম্ভব বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দেশে আওয়ামী লীগ, তাদের অঙ্গ সংগঠন ও প্রশাসনের দুর্নীতি ও চাঁদাবাজি এবং গণতান্ত্রিক সরকার না থাকার কারণে বিনিয়োগের পরিবেশ নেই।

চলমান পৌরসভা নির্বাচন বিষয়ে তিনি মন্তব্য করেন, দেশে এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের অধীনে নির্বাচন যা হওয়ার তা-ই হচ্ছে। তবুও আমরা নির্বাচনে অংশ নিচ্ছি এ কারণে যে বিএনপি গণতন্ত্র ও নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী রাজনৈতিক দল। একদিকে নির্বাচনের মাধ্যমে আমরা জনসাধারণের কাছে যাওয়ার সুযোগ পাই, অন্যদিকে এটা আমাদের চলমান গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের অংশ। বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ গণতান্ত্রিক বলেও তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, রামনাম জপ বা জিকিরের মতো করে আওয়ামী লীগ নেতারা এখন উঠতে বসতে বিএনপির নাম জপছেন, তাদের সব অক্ষমতার দায় বিএনপির ওপর চাপাচ্ছেন। এটা প্রমাণ করে যে, দেশে বিএনপি প্রবলভাবে দাঁড়িয়ে আছে, বিএনপি থাকবে।

বিএনপি মহাসচিব সংবাদ ব্রিফিং শেষে পঞ্চগড়ের মির্জাপুরে তাঁর গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম