কুমিল্লায় রড পরিবহনের আড়ালে গাঁজা পাচার, গ্রেফতার ১

কুমিল্লা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২০, ১৯:০৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৯:২১

কুমিল্লায় রড পরিবহনের আড়ালে গাঁজা পাচার, গ্রেফতার ১ কুমিল্লায় রড পরিবহনের আড়ালে ট্রাকে করে গাঁজা পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে কুমিল্লার সদর উপজেলার আমতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযানে ট্রাকে করে গাঁজা পরিবহনকালে সামিউল হারুন (২৫) নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় ট্রাক তল্লাশি করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী সামিউল হারুন রাজশাহী জেলার বোয়লিয়া উপজেলার শেখের চক গ্রামের মো. মোস্তাক আলীর ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। জব্দ ট্রাকে রড বোঝাই ছিল। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম