ভাস্কর্যের নিরাপত্তায় চট্টগ্রামে বসানো হচ্ছে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ ডিসেম্বর ২০২০, ০১:৩৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০১:৫৯

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’ বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ চট্টগ্রাম নগরীতে স্থাপিত ভাস্কর্যগুলোর নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) আব্দুর ওয়ারিশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুষ্টিয়ার ঘটনার পর নগরীতে স্থাপিত ভাস্কর্যগুলোতে পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়। এখন আমরা এই ভাস্কর্যগুলোকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। ভাস্কর্যগুলোর পাশে ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর হালিশহর বড়পোল মোড়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বজ্রকণ্ঠ’ ভাস্কর্যসহ বন্দর নগরীতে মোট ৯টি ভাস্কর্য ও ম্যুরাল রয়েছে। সিএমপির নির্দেশনা পাওয়ার পর ওই সব ভাস্কর্য, ম্যুরালে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট থানার ওসিরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম