১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ১১:১৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১১:১৩

আটকে পড়া যানবাহন পদ্মা নদীতে ঘনকুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (৯ ডিসেম্বর) সকাল সোয়া ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জিল্লুর রহমান বলেন, ‘কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত পৌনে ১০টা থেকে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। এতে সহস্রাধিক যানবাহনের চালক, সহযোগী ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এখনও পদ্মা নদীর অববাহিকায় প্রচণ্ড কুয়াশা থাকায় কয়েকটি ফেরি পরীক্ষামূলকভাবে ছাড়া হলো। দেখা যাক কুয়াশা ভেদ করে ফেরি দৌলতদিয়া প্রান্তে পৌঁছাতে পারে কিনা।’   

আটকে পড়া যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম