স্ত্রী হত্যায় অভিযুক্ত মিমকে গ্রেফতারের দাবি

পাবনা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ১৯:৫০আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০৪:০২

স্ত্রী হত্যাকারী হিসেবে অভিযুক্ত মিমকে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পাবনার সুজানগরে জাকিয়া সুলতানা (১৮) নামে এক কিশোরী গৃহবধূকে হত্যার প্রতিবাদে ও এ ঘটনায় অভিযুক্ত তার স্বামী মিমকে গ্রেফতার ও দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসিতে লটকানোর দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার দুপুর ১২টায় সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, দুবলিয়া উচ্চ বিদ্যালয়, হাজি জসিম উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারী, ছাত্র-ছাত্রী, এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

মানববন্ধনে নিহতের বাবা হাসেন আলী বলেন, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর সাত মাস আগে বিয়ে করে জাকিয়া ও মিম। বিয়ের পর জাকিয়া জানতে পারে তার স্বামী মিম মাদকসেবী। এ নিয়ে প্রায়ই দু’জনের মধ্যে ঝগড়া হতো। জাকিয়াকে মারধরও করতো মিম। এরই ধারাবাহিকতায় গত ১ ডিসেম্বর দিবাগত রাতের কোনও এক সময় জাকিয়াকে শ্বাসরোধে হত্যার পর তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে সে পালিয়ে যায়। পলাতক মিমকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মাধ্যমে তার ফাঁসির দাবি জানান তিনি।

নিহত গৃহবধূ জাকিয়া সুলতানা পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাটোয়া গ্রামের হাসেন আলীর মেয়ে ও স্থানীয় দুবলিয়া ফজিল্লাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। আর শোভন মিম সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. মন্তাজ আলীর ছেলেভ সে বেকার ও নেশাগ্রস্ত ছিল।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা জানান, নিহতের স্বজনরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে হত্যাকারী হিসেবে অভিযুক্ত নিহতের স্বামী মিমকে এখনও আটক করা সম্ভব হয়নি। দ্রুত আটক করতে বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম