সড়কে ৩২ টুকরায় ছিন্নভিন্ন লাশ

নওগাঁ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২০, ১৫:৪৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৭:৪৫

নওগাঁয় আঞ্চলিক মহাসড়ক থেকে ৩২ খণ্ডে বিভক্ত লাশ উদ্ধার

নওগাঁর মান্দায় আঞ্চলিক মহাসড়কের ওপরে ৩২ টুকরায় ছড়িয়ে থাকা অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়।














































































































































স্থানীয়রা জানান, বুধবার রাতের কোনও এক সময় উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হন কিংবা কেউ তাকে হত্যা করে লাশটি রাস্তার ওপরে ফেলে রেখে যায়। ঘন কুয়াশা আর অন্ধকারের কারণে লাশটি দেখতে না পাওয়ায় এর ওপর দিয়ে যানবাহন চলাচল করে। ফলে লাশটি ছিন্নভিন্ন হয়ে রাস্তার ওপরে ছড়িয়ে যায়। সকালে বিষয়টি থানা পুলিশকে অবগত করেন স্থানীয়রা। এরপর মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে রাস্তা থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশটি উদ্ধার করে। এরমধ্যে এটি ৩২ টুকরায় পরিণত হয়।

তবে টুকরার সংখ্যা নিশ্চিত করেনি মান্দা ফায়ার সার্ভিস। এই ফায়ার সার্ভিস ইউনিটের লিডার সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার পর লাশের কিছু ছিন্ন ভিন্ন অঙ্গ-প্রতঙ্গ দেখতে পাই।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, লাশটির পরিচয় শনাক্ত করার মতো তেমন কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। তবে লাশের পরিহিত জ্যাকেট, চাদর ও লুঙ্গি জব্দ করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম