মুক্তিযোদ্ধাকে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

পটুয়াখালী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২০, ১৭:৫৬আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৮:২৯

মুক্তিযোদ্ধাকে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদার দাবিতে মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদারকে পিটিয়ে হাত ও পা ভেঙে দেওয়ার মামলায় টিয়াখালী ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মশিউর রহমান শিমুসহ পাঁচ জনকে জেলেগেটে চার দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারের আদালত এ আদেশ দেন।

এরআগে, সকালে কড়া পুলিশ প্রহরার মধ্য দিয়ে শিমু ও তার স্ত্রী এলিজাসহ পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শওকত জাহান জানান, অভিযোগ পাওয়া গেছে গত ২৯ নভেম্বর বিকালে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে মুক্তিযোদ্ধা শাহআলমের ইটভাটায় প্রবেশ করে চেয়ারম্যান শিমুর নেতৃত্বে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলা ও মারধরে শাহআলমের হাত এবং পা ভেঙে যায়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় মুক্তিযোদ্ধা শাহআলমের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ রাতেই চাকামাইয়া এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যান শিমু ও তার স্ত্রীসহ পাঁচ জনকে গ্রেফতার করে বলে জানান তিনি।

টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু উপজেলা যুবলীগের শিক্ষা-প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম