স্কুলের দফতরিকে গাছে বেঁধে পেটানো যুবলীগ নেতা গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২০, ১৮:০২আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৮:২১

শিমুলবাক ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহনুর দক্ষিণ সুনামগঞ্জে পাওনা টানা না পেয়ে ঋণের জামিনদার স্কুল দফতরিকে গাছে বেঁধে পেটানোর ঘটনায় বহিষ্কৃত যুবলীগ নেতা শাহনুর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জামালগঞ্জ উপজেলা ভীমখালী ইউনিয়নের লালবাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন বলেন, ‘প্রযুক্তির সহায়তা নিয়ে শাহনুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।’

দফতরিকে গাছে বেঁধে মারধর করছেন শিমুলবাক ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহনুর প্রসঙ্গত, পাওনা টাকা না পেয়ে গত ৬ ডিসেম্বর রবিবার জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের বাসিন্দা ও মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি তোফায়েল আহমেদকে গাছে বেঁধে মারপিট করে একই গ্রামের মনোয়ার আলীর ছেলে ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহনুর মিয়া

মারপিটের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় ৮ ডিসেম্বর মঙ্গলবার নির্যাতনের শিকার ওই দফতরি মো. তোফায়েল আহমদ বাদী হয়ে অভিযুক্ত শাহনুর মিয়ার বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাখাই গ্রামের বাসিন্দা ও মুক্তখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি তোফায়েল আহমদ জামিনদার হিসাবে তার আপন চাচাতো ভাইয়ের জন্য টাকাগুলো নিয়েছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম