পাবনার দুই উপজেলায় নৌকার চেয়ারম্যান

পাবনা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২০, ০০:০৫আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০০:০৮




বাম দিক থেকে- নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নায়েব আলী ও রেজাউল বাবু পাবনার দুই উপজেলায় চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী জয়লাভ করেছে। এর মধ্যে ঈশ্বরদী উপজেলায় নায়েব আলী বিশ্বাস ও বেড়া উপজেলায় রেজাউল হক বাবু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচনে ৯৭ হাজার ২১২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়েব আলী বিশ্বাস (নৌকা) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজমল হোসেন সুজন (ধানের শীষ) পেয়েছেন দুই হাজার ২১৭ ভোট।

নির্বাচনে অপর প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির শাহেন শাহ্‌ গাওছেল আজম (লাঙল) পেয়েছেন এক হাজার ৭২ ভোট।

রাত ৯টায় উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন পাবনা সদর নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কায়ছার মোহাম্মদ।

অপরদিকে, বেড়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল হক বাবু (নৌকা) ৯৭ হাজার ৯০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী রইজ উদ্দিন পেয়েছেন পাঁচ হাজার ৫১১ ভোট।

অপর প্রার্থী জাতীয় পার্টি মনোনীত আব্দুল আহাদ (লাঙল) পেয়েছেন ৮৮২ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন (নির্বাচন থেকে সরে গিয়ে দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়েছিলেন) পেয়েছেন ২৫৩ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার রাত সোয়া ৯টায় বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই উপজেলার ১৫২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম