রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন দুলু

নওগাঁ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২০, ০১:২২আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০১:২৬

আব্দুর রউফ দুলু

নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রউফ দুলু নৌকা প্রতীকে ২৬ হাজার ১৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নিকটতম হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মোসারব হোসেন (ধানের শীষ)। তিনি পেয়েছেন ৭ হাজার ৯১৬ ভোট। মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন পেয়েছেন ২ হাজার ২২১ ভোট।

ভোট গ্রহণ ও গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে নির্ধারিত সময় সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়। একটানা ভোট গ্রহণ চলে বিকেল ৫ টা পর্যন্ত। মোট ৫৬ টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ছিল ১ লাখ ৪৯ হাজার ৫৮৭ জন।

এদিকে ভোট গ্রহণের দিন দুপুরে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ তোলেন প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী। আবাদপুকুর কেন্দ্রে পরিদর্শনে গিয়ে বিএনপি প্রার্থী মোসারব বলেন, বেশ কয়েকটি কেন্দ্র থেকে বিএনপির নির্বাচনি এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। সাধারণ ভোটারদের ভোট দিতে বাধা ও বিএনপির কর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগও করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন অভিযোগ করে বলেন, সুষ্ঠু ভোট হয়নি। সাধারণ ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন। এসব বিষয়ে নির্বাচনি কর্মকর্তাদের কাছে অভিযোগ দেওয়ার কথা জানান তারা।

আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রউফ ভোট দিয়েছেন ত্রিমোহনী ভোট কেন্দ্রে। পরে বিকালে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার তথা এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আবারও নৌকায় ভোট দিতে অপেক্ষায় ছিলো। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর অভিযোগ সঠিক নয়, বিকেলে দাবি করেন তিনি।

নির্বাচনি রিটানিং কর্মকর্তা জায়দা খাতুন জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। কেউ কোনও লিখিত অভিযোগ করেননি ।

রানীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন জানান, ভোটগ্রহণ উপলক্ষে উপজেলাজুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম