ভূমিধসে কাপাসিয়া-শ্রীপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২০, ২১:২৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২১:৩৫

ভূমিধস গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকায় কাপাসিয়া-শ্রীপুর সড়কসহ কমপক্ষে আড়াই হাজার বর্গফুট ভূমি বানার নদীতে ২০ ফুট দেবে গেছে। শুক্রবার দিবাগত রাত (১১ ডিসেম্বর) আনুমানিক ২টায় এ ঘটনার পর থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা জানান, এ নিয়ে ওই একই এলাকায় চারবার ভূমিধসের ঘটনা ঘটেছে।

স্থানীয় শিক্ষক রতন দাস জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টায় বিকট শব্দ হয়। এসময় ঘরের ভিত কেঁপে উঠে। পরে বাইরে বেরিয়ে দেখি বসত ঘরের কাছ থেকে কাপাসিয়া-শ্রীপুর সড়কসহ বিস্তৃত এলাকা কমপক্ষে ২০ ফুট দেবে গেছে। প্রতিবেশীরাও ঘুম থেকে উঠে ঘটনা প্রত্যক্ষ করেন। ভূমিধসের ঘটনায় আশপাশের সন্তোষ মাস্টার, ননী গোপাল, সাধন মাস্টার, শুশিল চন্দ্র, নিতাই চন্দ্রসহ কমপক্ষে ১২টি পরিবার বসতবাড়ি ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।

স্থানীয় গৃহবধূ লিপি দাস জানান, ভূমিধসে তাদের ১৫ শতক জমির মৌসুমি সবজির ফসল নষ্ট হয়ে গেছে। তার মতো অনেকেরই দেবে যাওয়া অংশে পাকা সড়ক, কলা বাগান ও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে।

এ বিষয়ে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন জানান, গত বছর ওই সড়কের সংস্কারকাজ শেষ হয়েছে। সংস্কারের পর ৬ মাস পর্যবেক্ষণও করা হয়েছে। এতে কোনও ঝুুঁকির আশঙ্কা ছিল না। তবে এখন কেন এমন হলো তা বোঝা যাচ্ছে না। এর আগেও ১৯৬৪, ২০০৩ ও ২০১৮ সালে একই জায়গায় অনুরূপ ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলের বর্ণনা বিশেষজ্ঞদের কাছে সচিত্র পাঠানো হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম