বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সরকারি চাকরিজীবীদের সভা

বগুড়া প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২০, ১৮:০৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১৮:০৬

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সরকারি চাকরিজীবীদের সভা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে বগুড়ায় ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ স্লোগানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। জেলা প্রশাসন শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে।
জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষের সঞ্চালনায় সমাবেশে একাত্মতা প্রকাশ করে অন্যান্যের মধ্যে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের
উপ-পরিচালক আবু সাঈদ কাউছার রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান লাবু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা ও দায়রা জজ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা দেশের সংবিধান লঙ্ঘন। এতে সকলের মতো বিচার বিভাগও উদ্বিগ্ন। একটি অপশক্তি ইসলাম ধর্মকে নিয়ে খেলছে। তারা রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
সভাপতি জেলা প্রশাসক বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার চ্যালেঞ্জ ছুড়ে
দেওয়া অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা একত্রিত হয়েছি। এই অপশক্তি দেশের উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই নানা পাঁয়তারা করছে। এ সমাবেশ থেকে তাদের জন্য হুঁশিয়ারি জানানো হচ্ছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম