ক্ষ্যাপাটে মহিষের আক্রমণে একজনের প্রাণ গেলো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ ডিসেম্বর ২০২০, ০২:৪৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০২:৫০

চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ক্ষ্যাপাটে মহিষের আক্রমণে মোহাম্মদ ইসমাইল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওই উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ফুলতলা এলাকায় এই ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। একই মহিষের আক্রমণে ওই এলাকার আরও অন্তত ৫ জন আহত হয়েছেন বলে তিনি জানান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. আব্দুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, 'সন্ধ্যার দিকে মহিষটি হঠাৎ এলাকার সাধারণ মানুষের ওপর আক্রমণ শুরু করে। মহিষটির আক্রমণে গুরুতর আহতাবস্থায় ইসমাইলকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর তিন জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে পুলিশ মহিষটিকে নিয়ন্ত্রণের আনার চেষ্টা করে। কিন্তু কোনোভাবে মহিষটিকে নিয়ন্ত্রণে আনতে না পেরে এ বিষয়ে ব্যবস্থা নিতে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।'

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে মহিষের আক্রমণে আহত চার জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক