৪৯ বছর পর হলো চাঁপাইনবাবগঞ্জ ‘শ্মশানঘাট বধ্যভূমি স্মৃতিস্মারক’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ১৯:৩৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৯:৪১

স্মৃতিস্মারক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চাঁপাইনবাবগঞ্জ ‘শ্মশানঘাট বধ্যভূমি স্মৃতিস্মারকের’ উদ্বোধন হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে স্মৃতিস্মারকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসি। উদ্বোধন শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় স্থানীয় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন মন্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে দীর্ঘ ৪৯ বছর পর শ্মশানঘাট স্মৃতিস্মারক স্থাপন করা হলো। এদিকে, দীর্ঘদিন পর হলেও বধ্যভূমিটি সংরক্ষণ ও স্মৃতিস্মারক নির্মিত হওয়ায় সাধুবাদ জানিয়েছেন জেলার মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে এই বধ্যভূমিতে ছয় থেকে সাত হাজার মানুষকে ধরে এনে নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্য ও তাদের এদেশীয় দোসররা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম