গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ২১:৩০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:৩৬

গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

শহীদ বুদ্ধিজীবী দিবসে গোপালগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের পাশে ‘জয় বাংলা পুকুর’বধ্যভূমির স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান শ্রদ্ধা জানান।

এ সময় পুলিশের একটি চৌকস দল শহীদ বুদ্ধিজীবীদের সশস্ত্র সালাম জানায়। এসময়ে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর ড. এ কিউ এম মাহবুব, উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযুদ্ধ সংসদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর শহীদদের গণকবরে ফুল ছিটানো হয়।

/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী