শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ২১:৩৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:৪০

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ।

বিনম্র শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে শহরের কাউতলীস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এরপর শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান  ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। পরে জেলা পুলিশসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন,বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের আগ মুহুর্তে পাকিস্তান হানাদারবাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। বাংলাদেশ যেন পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে সে চেষ্টা ছিল তাদের। সেজন্য পাকিস্তানিরা চিহ্নিত করে বাঙালির বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আমরা সকলে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের আদর্শের পথ ধরে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে মিলে চেষ্টা করবো।

তিনি আরও বলেন, আমরা যারা মুসলমান তারা জানি যে আমাদের ধর্ম পালন করতে হবে। কিন্তু ধর্ম পালন করার নামে কতিপয় লোক পাকিস্তানিদের যে এজেন্ডা ছিল সেটা বাস্তবায়নে নতুন ভাবে নেমেছে । এখনও তারা জাতিকে চিরতরে পঙ্গু করে দিতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অপচেষ্টাকারীদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, পৌরসভার মেয়র নায়ার কবির, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরাইরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম