৬৫ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

টেকনাফ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ১৭:৫১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৭:৫১

ইয়াবাসহ আটক মোস্তাক মিয়া কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ৬৫ হাজার পিস ইয়াবাসহ মোস্তাক মিয়া (২৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ সংলগ্ন সীবিচ রোড সংলগ্ন নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৯৫ লাখ টাকা।

আটক মাদক পাচারকারী ওই এলাকার মৃত মো. আবু বক্করের ছেলে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ জোন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল। তিনি জানান, তার নেতৃত্বে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ মোস্তাককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকার এখলাস মিয়ার ছেলে হারুন রশীদের বাড়িতে অভিযান চালিয়ে আরও ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবাসহ আটক মাদক পাচারকারী মোস্তাক এবং টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকার হারুনুর রশীদকে পলাতক আসামি করে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা করা হবে।

তিনি আরও বলেন, ‘মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতোপূর্বে গত ২৭ নভেম্বর টেককনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে সাড়ে ৫৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছিল। এসব পাচারকারীরা আদালতে মাদকের বিষয়ে জবানবন্দি দিয়েছে, যা টেকনাফে প্রথম।’ 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম