বীরাঙ্গনাসহ ১৪ জনের গেজেট বাতিলের দাবি মুক্তিযোদ্ধাদের

বরিশাল প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ১৭:৩৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৮:১৮

বীরাঙ্গনাসহ ১৪ জনের গেজেট বাতিলের দাবি মুক্তিযোদ্ধাদের আগৈলঝাড়া উপজেলার বিতর্কিত বীরঙ্গনা নারী মুক্তিযোদ্ধাসহ ১৪ জনের সনদ বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে তারা এ হুঁশিয়ারি দেন।

মুক্তিযোদ্ধারা বলেন, উপজেলার চৌদ্দমেধা গ্রামের মতি লাল মন্ডলের ছেলে জগদীশ চন্দ্র মন্ডল, বড়বাশাইল গ্রামের আলী ফকিরের স্ত্রী রাবেয়া বেগম, বসুন্ডা গ্রামের লেহাজ উদ্দিন মোল্লার ছেলে আব্দুর আজিজ মোল্লা, পশ্চিম সুজনকাঠী গ্রামের আকফাত আলী মৃধার ছেলে আইয়ুব আলী মৃধা, চেঙ্গুটিয়া গ্রামের আব্দুল বাতেন তালুকদারের স্ত্রী নাছিমা বেগম, বাগধা গ্রামের বলু উদ্দিন মিয়ার ছেলে আব্দুর রহমান মিয়া, নগড়বাড়ি গ্রামের আব্দুল লতিফ ভূইয়ার ছেলে জিএম আবু বকর সিদ্দিক, পূর্ব সুজনকাঠী গ্রামের আব্দুল মালেক তালুকদারের স্ত্রী আমিরন্নেসা বেগম, একই গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে তালুকদার আব্দুল আজিজ, এসমাইল সরদারের স্ত্রী মমতাজ বেগম, কালুপাড়া গ্রামের সোনামুদ্দিন সরদারের ছেলে আব্দুল আজিজ সরদার, মোল্লাপাড়া গ্রামের আজাহার উদ্দিন মিয়ার ছেলে শাহজাহান মৃধা, চেঙ্গুটিয়া গ্রামের দলিল উদ্দিন সরকারের ছেলে আব্দুল খালেক সরদার ও ফুল্লশ্রী গ্রামের কার্তিক দাসের ছেলে সঞ্জয় দাসের বিতর্কিত মুক্তিযোদ্ধা সনদ বাতিল করতে হবে।

লিখিত বক্তব্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী ইউনিট কমান্ডার ও উপজেলা ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিরোধ কমিটির আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, ২০১৪ সালের ৫ মে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন কমান্ডার আইয়ুব আলী মিয়া ও ডেপুটি কমান্ডারগণসহ গেজেটভুক্ত ৪১ মুক্তিযোদ্ধা বিতর্কিত বীরাঙ্গনা মমতাজ বেগমসহ ১৪ জনের ভাতা বন্ধসহ তাদের সনদ বাতিলে তৎকালীন ইউএনওর কাছে আবেদন করেন। ওই অনুলিপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা প্রশাসক ও জেলা ইউনিট কমান্ডারের কাছে পাঠানো হয়।

১৪ বিতর্কিত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ৪১ মুক্তিযোদ্ধা লিখিত অভিযোগে জানিয়েছিলেন, অধিকতর যাচাই-বাছাই না করা পর্যন্ত বিতর্কিত ১৪ জনের সম্মানি ভাতা যেন স্থগিত করাসহ উপজেলা মুক্তিযোদ্ধাদের নির্বাচনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না করা হয়।

১৪ বিতর্কিত ব্যক্তির বিরুদ্ধে ৪১ মুক্তিযোদ্ধার আরও অভিযোগ ছিল, তারা মুক্তিযোদ্ধার সঠিক তথ্য ব্যতিরিকে ভুয়া সনদ সংগ্রহ এবং সরকারের যাচাই বাছাইয়ের বিধি-বিধান উপেক্ষা করে নিয়ম বহির্ভূতভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মাধ্যমে গেজেটভুক্ত হয়ে মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা পাওয়ার আবেদন করেন। মুক্তিবার্তা ও লালমুক্তি বার্তায়ও তাদের নাম নেই। কিভাবে ওই বিতর্কিত ১৪ জন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভোটার হলেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন অভিযোগকারী মুক্তিযোদ্ধারা।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আগামী তিন মাসের মধ্যে বিতর্কিত ১৪ জনের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে সামাজিকভাবেও বয়কটের ঘোষণাসহ কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব) লিয়াকত আলী হাওলাদার, বখতিয়ার সিকদার, সিরাজুল ইসলাম সরদার, ফারুক আহম্মেদ, মোজাম্মেল হক, বাবুল আহম্মেদসহ কমান্ডের সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক লিটন আবদুল্লাহ ও সন্তান মুরাদ সিকদার প্রমুখ।

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আবুল হাশেম মন্ডল জানান, তিনি উপজেলায় নতুন এসেছেন। আগে কোন বিষয়ে কি আপত্তি, অভিযোগ ছিল তা তিনি জানেন না। তবে তিনি মুক্তিযোদ্ধাদের কাগজপত্র দেখে তাদের সঙ্গে কথা বলে আইনগত বিষয়ে কিছু করণীয় থাকলে অবশ্যই করবেন বলে জানান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম